হোম অন্যান্যসারাদেশ নড়াইলে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল অফিস :

নড়াইলে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।২ জানুয়ারি রোববার দুপুরে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আনসার ভিডিপি সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান।

সমাবেশে স্বাগত বক্তৃতা করেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক মো: সামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের পরিচালক মোল্যা আমজাদ হোসেন।

সমাবেশে ভালো কাজের স্বীকৃতি ও সংগঠনের কাজের গতিশীলতা আনয়ন ও উৎসাহ প্রদানের লক্ষ্যে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ১৯টি বাইসাইকেল, ৭টি সেলাই মেশিন, ২১টি ছাতা ও বই বিতরণ করা হয়। সমাবেশে জেলার নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলার প্রায় ২৫০ জন আনসার-ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন