হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়া পুলিশের অভিযানে ১’শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি আটক

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ১’শ পিচ ইয়াবা সহ এক মাদক কারবারি আটক হয়েছে। লোহাগড়া থানা পুলিশ মোঃ ফয়সাল শেখ (২২) নামে এই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাডা গ্রামের বাশার শেখের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১২টার দিকে লোহাগডা থানার ওসি সৈয়দ আশিকুর রহমানের নেতৃত্বে এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি মেহগনি বাগানে অভিযান চালিয়ে ১শপিচ ইয়াবা ও ফয়সাল নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে। ফয়সাল এর আগেও অনেকবার মাদক বিক্রি করার সময় হাতেনাতে পুলিশ আটক করেছে। ওর নামে মাদক নিয়ন্ত্রণ আইনে এগেও একাধীক মামলা রয়েছে। স্থানীয় এলাকাবাসী ওর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লোহাগড়া থানায় হয়েছে, মামলা নং ২৫।লোহাগড় থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটক এই মাদক কারবারি ফয়সাল কে আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন