হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়ায় চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামানকে লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে ইতনা-রাধানগর গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলায় এ হামলা হয়। তিনি চরদৌলতপুর গ্রামের শেখ আব্দুল মান্নানের ছেলে। মনিরুজ্জামান (৫০) ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ইতনা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এলাকাবাসী জানান, তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। ফাঁকা রাস্তায় তাঁর গতিরোধ করে তাঁর ওপর হামলা করা হয়। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ওপর এই হামলা হয়েছে। তাঁর মাথায় লাঠির আঘাত এবং পেটে ধারালো অস্ত্রের কোপ।

লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা বলেন, ‘ নির্বাচনকে কেন্দ্র করে বা পূর্ব শত্রুতার জেরে ওই হামলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া নেওয়া হচ্ছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন