নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় ব্রিটিশ আমলের সিমানা পিলার ও বোমা তৈরীর বিপুল পরিমান গান পাউডার উদ্ধার করছে পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) সকালে সাবেক ইউপি সদস্য আশরাফুল মৃধার বাড়ি থেকে ওই সকল সামগ্রী উদ্ধার করেন কালিয়া থানা পুলিশের একটি দল। তিনি উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা গ্রামের ফজলুর রহমান মৃধার ছেলে। নড়াইল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (কালিয়া সার্কেল) প্রণব কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আসামী আশরাফুল দীর্ঘ দিন যাবৎ অবৈধ সীমানা পিলার তৈরী ও বিক্রির সাথে জড়িত। উদ্ধার অভিযানে আমরা তার বাড়ি হতে বোমা তৈরীর গান পাউডার সদৃশ্য বস্তু এবং ব্রিটিশ আমলের একটি সিমানা পিলার উদ্ধার করি। তবে আসামী আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। সিমানা পিলারের গায়ে ব্রিটিশ আমলের লেখা ই ঞ ঊ ঈ ১৮১৮ লেখা রয়েছে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ কনি মিয়া বলেন, এর আগেও আশরাফুলের নামে কালিয়া থানায় ৫টি মামলা চলমান রয়েছে। নতুন করে বিশেষ ক্ষমতায় বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এবং আসামীকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
