হোম অন্যান্যসারাদেশ নড়াইলের বাগডাঙ্গা সারোলের বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

নড়াইল অফিস :

নড়াইল লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা সারোল তালবাড়িয়া ও উলার বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিলের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন-দিঘলিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার খোকন শেখ, সাবেক মেম্বার আলম শেখ, অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইসলাম শেখ, শাহিন শেখ, মনা মিয়া, আজিবর, ভুলু মন্ডল সহ আরো অনেকে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ভূক্তভোগীরা বলেন, নড়াইলের বাগডাঙ্গা সারোল এলাকায় প্রায় ১হাজার মিটার খাল খননের অভাবে এ এলাকার প্রায় ১হাজার একর জমিতে পার্শ্ববর্তী এলাকায় ঘের কাটার করনে ৫ বছর যাবত জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে বোরো ধানসহ রবি শষ্য আবাদ করা যাচ্ছে না। এই জনপদের প্রায় ৬০০ পরিবার ক্ষতির মুখে পড়েছে। তাদের দাবি, মাত্র ১০০০ মিটার খাল খনন করে বাগডাঙ্গা এলাকার বিলের জলাবদ্ধতা দুর করা হোক। এতে কৃষক বাঁচবে, ফসল উৎপাদন বাড়বে।

মেম্বার আলম শেখ বলেন, মাত্র ১০০০ মিটার খাল খনন করলেে এলাকার মানুষের উপকার হবে, এলাকার কৃষক আগের মত আবার জমিতে ফষল ফলাতে পারবে, সংশ্লিষ্ট কতৃপক্ষর কাছে কৃষকের দাবি, জরুরিভাবে খাল খনন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক। অবৈধ ও অপরিকল্পিত ভাবে ঘের খনন করার কারণে বাগডাঙ্গা সরলের বিলের জলাবদ্ধতা কিছুতেই দুর হচ্ছে না। ফলে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন। আমাদের জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন