হোম অন্যান্যসারাদেশ নড়াইলের কালিয়ায় স্কুলছাত্রী গনধর্ষণের শিকার, আটক-০৫

নড়াইল অফিস :

নড়াইলের কালিয়ায় নবম শ্রেণিতে পড়–য়া এক স্কুলছাত্রী কে মোবাইল ফোনে ডেকে নিয়ে গন ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে কালিয়া পৌর এলাকার উথালী গ্রামের একটি বিলে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীকে গভীর রাতে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ধর্ষনের শিকার মেয়েটির বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে, এবং অজ্ঞাত তিনজন উল্লেখ করে রাতে কালিয়া থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই নিশান (১৭), নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি পৌর এলাকার উথালী গ্রামে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালিয়া পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মাউফ শেখ সহ আরো ৪ জনকে আটক করেছে।

পুলিশ এবং ওই ছাত্রীর পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একজন ফোন করে মেয়েটিকে ডেকে নিয়ে যায়, পরে ফাঁকা জায়গায় গেলে ছয়জন তাঁকে ধরে বিলের মধ্যে নিয়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে সেখানেই ফেলে ধর্ষণকারীরা চলে যায়। ওই ছাত্রী পুলিশকে জানিয়েছে, তিনজন ধর্ষণ করার পর সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে জ্ঞান ফিরে পেলে বাড়িতে আসে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

নড়াইল সদর থানার আবাসিক মেডিকেল অফিসার মশিউর রহমান বাবু জানান, গতরাত দেয়টার দিকে ধর্ষনের স্বীকার হয়ে একজন জরুরি বিভাগে আসে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে । পরিক্ষা নিরিক্ষিা করে চুড়ান্ত রিপোট জানা যাবে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন