হোম অন্যান্যসারাদেশ নড়াইলের কালিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজন আটক 

নড়াইল অফিস :

নড়াইলে মাদক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও ইয়াবাসহ দুজনকে আটক করেছে কালিয়া থানা পুলিশ।

শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে কালিয়া থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ আল-বারীর নেতৃত্বে পার্থ, মেহেদি,তাওহিদ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়নাল থেকে ১কেজি গাঁজা ও ৬৫ পিচ ইয়াবা সহ দুই জনকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলো খুলনা জেলার তেরখাদা থানাধীন  উত্তরপাড়ার জয়নাল মোল্লার ছেলে মাসুম মোল্ল(২০) ও একই গ্রামের হাসেম ফকিরের ছেলে রানা ফকির(২৫)।

এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) আমানউল্লাহ আল-বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের বড়নাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন