নড়াইল অফিস :
নড়াইলের মহামারী করোনায় বেকার হয়ে পড়া ৩শজন ক্রীড়াবিদ ও সংগঠকদের মাঝে ত্রান বিতরন করেছে জেলা ক্রীড়া সংস্থা। রবিবার ১৮ জুলাই বিকেলে জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে প্রধান অথিতি হিসাবে এ ত্রান বিতরন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকু, সম্পাদক কৃঞ্চ পদ দাস, আব্দুর রশীদ মন্নু সহ বিভিন্ন কর্মকর্তাগন। নড়াইল জেলা ক্রীড়া সংস্থা করোনায় আক্রান্তদের জন্য বিনা মূল্যে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে।
