হোম জাতীয় নেত্রকোনায় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত এক

জাতীয় ডেস্ক :

নেত্রকোনার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কের পূর্বধলা মহিষবেড় এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক সিএনজিযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ওই সড়কের পূর্বধলা উপজেলার মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গৌরীপুর ও ময়মনসিংহ হাসপাতালে পাঠান।

পূর্বধলা থানার ওসি রোববার দুপুরে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আহত যুবকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। নিহত ওই যুবক গৌরীপুরের কাওরাট গ্রামের হাবিবুর রহমান (৩২)।

হাবিবুর দুর্গাপুর থেকে নিজ বাড়ি ফিরছিলেন সিএনজিযোগে। এদিকে বিপরীত দিক থেকে দুর্গাপুরগামী বালু নিতে আসছিল একটি ট্রাক (ঢাকা মেট্রো- ১৪-৯৩৮১)। এ সময় মহিষবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসতেই মুখোমুখি সংঘর্ষে সিএনজির চার যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে গৌরীপুর ও ময়মনসিংহে পাঠান স্থানীয়রা।

পরে এলাকাবাসী এসে সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পূর্বধলা থানার পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা চালকসহ ট্রাক আটক করে থানায় নিয়ে এসেছি। আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন