হোম আন্তর্জাতিক নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলার দাবি ইরানের

নেতানিয়াহুর কার্যালয়কে নিশানা করে হামলার দাবি ইরানের

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় ও দেশটির বিমানবাহিনী প্রধানের সদর দফতর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে টাইমস অব ইসরায়েল এই তথ্য জানিয়েছে।

বিপ্লবী গার্ড বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, জায়নবাদী অপরাধী প্রধানমন্ত্রীর দফতর এবং ওই শাসনের বিমানবাহিনী প্রধানের সদর দফতরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলায় ইরানের তৈরি ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তবে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন