নিউজ ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, নির্বাচনের দিনে কোন ধরনের সহিংসতা হলে ওই দিন বুঝতে পারবেন, আপনারা দেখবেন প্রশাসনের কী ধরনের প্রস্তুতি রয়েছে। সব তো আপনাদের সামনে ডিসক্লোজ করা যাবে না, কিছু বিষয় তো গোপন থাকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এদিন ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী জেলার রিটার্নিং কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে কোন শঙ্কা নেই। এইবার যে পরিমান আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে তা পূর্বের কোন নির্বাচনই করা হয় নাই।
তিনি আরো বলেন, ‘আপনারা আগের অন্যান্য নির্বাচন গুলো দেখেন যে পরিমাণ সহিংসতা হয়েছে এবার কিন্তু আল্লাহ দিলে এখন পর্যন্ত তেমন কোন সহিংসতার ঘটনা নাই। আশা করবো সামনেও হবে না।’
আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাংবাদিকদের মোবাইল ব্যাবহার এর বিষয়টি ইসি ক্লিয়ার করে দিয়েছে।
