হোম রাজনীতি নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

নির্বাচনী ব্যানার ছেঁড়ার অভিযোগ তাসনিম জারার

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নিউজ ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য টাঙানো ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছেন সাবেক এনসিপি নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

ফেসবুকে কয়েকটি ছেঁড়া ব্যানারের ছবি পোস্ট ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ব্যানার যেখানে যেখানে ছিল, সেই জায়গাগুলোতে এখন কাদের ব্যানার টাঙ্গানো আছে সেটা এলাকার মানুষ দেখছেন।’

পোস্টে তিনি লেখেন, ‘আমরা আবারও কিছু সাদাকালো কাপড়ের ব্যানার টাঙ্গানোর উদ্যোগ নিচ্ছি, নির্বাচনের কমিশনের বিধিনিষেধ মেনেই সেটা করছি। আপনারা বিপক্ষ দলের ব্যানার ছিঁড়ে ফেলার এই সংস্কৃতি ছাড়ুন।’

তাসনিম জারা লেখেন, ‘আপনারা অনেস্ট রাজনীতির কথা মানুষকে বলেন। অনেক ধন্যবাদ। তবে অনেস্ট রাজনীতি একা করা যায় না। নেতা-কর্মীদেরও অনেস্ট হতে হয়। আপনারা নেতা-কর্মীদের সামলান, প্লিজ।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন