হোম রাজনীতি নাহিদের প্রার্থিতা বাতিলে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

নাহিদের প্রার্থিতা বাতিলে রিট, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ

কর্তৃক Editor
০ মন্তব্য 25 ভিউজ

নিউজ ডেস্ক:
দ্বৈত নাগরিকত্বের অভিযোগে জাতীয় নাগিরক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলামের সংসদ নির্বাচনের প্রার্থিতা বাতিলে রিট করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এই রিট করেন ঢাকা-১১ আসনের জাতীয় পার্টির প্রার্থী শামীম আহমেদ। রিটে সিইসি, সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলামকে বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফাতেমা নজিবুর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। আবেদনে বলা হয়, ২০২৫ সালের ২০ এপ্রিল নাহিদ ইসলাম ডোমিনিকার নাগরিকত্ব নেন।

এর আগে, ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতা বাতিলে হাইকোর্টে আবেদন করেছিলেন নাহিদ। সেটি খারিজ হলে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেন এনসিপির আহ্বায়ক।

নাহিদ ঢাকা-১১ আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে নাহিদ ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছেন- বিএনপির এম এ কাইয়ুম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান, জাতীয় পার্টির (জাপা) শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন