হোম অন্যান্যসারাদেশ নাশকতার গোপন বৈঠকে গ্রেফতার সাতক্ষীরার জামায়াতের ১০ নারী কর্মী

সংকল্প ডেস্ক :

নাশকতার লক্ষ্যে জড়ো হওয়া জামায়াতের ১০ নারী কর্মীকে গ্রেফতার করেছে সাতক্ষীরা থানা পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে ৩৩টি জিহাদি বইপুস্তক। তারা সবাই জামায়াতে ইসলামীর রুকনসহ বিভিন্ন পর্যায়ের নেত্রী।

আজ শুক্রবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার শফির বাঁশতলা এলাকার আব্দুল জলিলের বাড়িতে গোপন বৈঠককালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। পরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ দেলোয়ার হুসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে আমরা আব্দুল জলিলের বাড়িতে অভিযান চালাই। এসময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করি।

গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার আলীপুর গ্রামের মাজেদা খাতুন(৪৫), ফিরোজা বেগম(৫৫), মর্জিনা খাতুন(৫০), ফরিদা খাতুন(৪৫), রাজিয়া খাতুন(৩৫), রাফিজা খাতুন(৪৫), বিউটি খাতুন(৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন(৪০), সুলতানপুরের চায়না পারভিন(৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম(৫৮)। তারা নাশকতার লক্ষ্যে গোপন শলা পরামর্শ করছিলেন। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সাতক্ষীরা থানায়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন