আন্তর্জাতিক ডেস্ক :
দৈনন্দিন জীবনে ভালো-মন্দ কাজ অনেকের রয়েছে। তার মধ্যে কারো কর্মকাণ্ড ও চিন্তাভাবনা একেক রকমের। অনেকে আবার শখের বশেও চমকে ওঠার মতো কাজ করে থাকে। এমনই শখের একজন চোরের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে মালয়েশিয়ার সামাজিক যোগযোগ মাধ্যমে।
স্থানীয় সময় শুক্রবার (২৭ মে) মালয়েশিয়ার পেরাক রাজ্যের কাম্পার ক্যাম্পাসের ইউনিভার্সিটি টুঙ্কু আবদুর রহমানের (ইউটিএআর) পাশের একটি শিক্ষার্থীদের আবাসিক এলাকার একজন শিক্ষার্থী মধ্যরাতে তার প্রতিবেশী নারীর ব্যবহৃত অন্তর্বাস চুরি করার সময় সিসিটিভিতে ধরা পড়ে।
ঘটনা সূত্রে জানা যায়, ওই নারী তার ব্যবহৃত অন্তর্বাস বারান্দায় শুকাতে দিয়েছেলিন। এরপর তারই একজন প্রতিবেশি শিক্ষার্থী মধ্যরাতে এসে তার ব্যবহৃত অন্তর্বাস চুরি করে নিয়ে যায়, যা পরে সিসিটিভিতে ধরা পড়ে।
এই ঘটনাটি ঘটেছে পেরাকের কাম্পার ক্যাম্পাসের ইউনিভার্সিটি টুঙ্কু আবদুর রহমানের (ইউটিএআর) পাশের শিক্ষার্থীদের আবাসিক এলাকায়।
সিসিটিভির ফুটেজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেখা যায়, মধ্য রাতে একটি বাড়ির বাইরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই শিক্ষার্থীকে। এর কিছুক্ষণ পর বাড়িতে প্রবেশ করে বারান্দার রাখা র্যাক থেকে ওই নারীর অন্তর্বাসটি তার পকেটে নিয়ে দ্রুত সেখান থেকে চম্পট।
এরই মধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ওই ব্যক্তির এহেন শখ দেখে অবাক হয়েছেন নেটিজেনরাও। অনেকেই ওই ব্যক্তির কাজের নিন্দা করেছেন। কেউ কেউ এই বিষয়টি নিয়ে মজাও করেছে।
