হোম খুলনানড়াইল নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন নানা

নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারালেন নানা

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় নাতিকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ( এপ্রিল) সকালে উপজেলার পূর্ব চরকালনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা উপজেলার চরবকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো আজ সকালেও নিজ বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে চর জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতি মাহিম মোল্যাকে পৌঁছে দিতে যান আকরাম মোল্যা। নাতিকে স্কুলে রেখে বাড়ি ফেরার পথে তিনি চরকালনা এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী আন্তঃনগরজাহানাবাদ এক্সপ্রেসট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লোহাগড়া থানাপুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল তালুকদার জানান:

আমরা ঘটনাস্থল থেকে নিহতের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে রেখেছি। যেহেতু এটি রেলওয়ের আওতাধীন এলাকা, তাই রেলওয়ে পুলিশকে (জিআরপি) বিষয়টি জানানো হয়েছে। তারা পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এদিকে, বৃদ্ধের এই আকস্মিক মৃত্যুতে পরিবার স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নাতিকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পথই যে তার শেষ যাত্রা হবে, তা যেন কেউ মেনে নিতে পারছেন না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন