কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি :
সারা দেশে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা শাখায় ২৫ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯ টায় আলোচনা, মিলাদ শরীফ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
অত্র ব্যাংকের নলতা শাখা ব্যবস্থাপক জি এম মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ব্যবস্থাপক সারা দেশে র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৯৩ টি ব্রাঞ্চ, ১২২ টি উপ শাখা, শতাধিক এজেন্ট আউটলেট, ২ শতাধিক এটিএম বুথ, দেশের ২য় বৃহত্তম ইসলামী ব্যাংক, তথা ২০১৮ সালের ২৯ অক্টোবর পীর কেবলার পাদদেশে নলতা শাখা চালু হওয়ার পর থেকে আল্লাহর অশেষ রহমত ও সকলের আন্তরিক সহযোগিতায় নলতা শাখার অভাবনীয় সাফল্য অর্থাৎ এ পর্যন্ত ৯ হাজার ২০০ এর অধিক গ্রাহক একাউন্ট, ৭০ কোটি টাকা ডিপোজিট সহ নানা তথ্য উপস্থাপন করেন। কেয়াম ও মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা শাখার ইমাম হাফেজ মো: আনিছুর রহমান।
আলোচনা ও শেষে র্ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান আলহাজ্জ মো: সাইফুল আলম মাসুদ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী সহ ব্যাংকের সকল কর্মকর্তা ও ব্যাংকের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের ছানি ইমাম আলহাজ্জ হাফেজ মো: শামসুল হুদা।
অনুষ্ঠানে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্জ মো: সাইদুর রহমান শিক্ষক, কোষাধ্যক্ষ মো: আনোয়ারুল হক, নির্বাহী কমিটির সদস্য আলহাজ্জ আবুল ফজল শিক্ষক, আলহাজ্জ মো: আনারুল ইসলাম, মো: খায়রুল হাসান, শফিকুল আনোয়ার রঞ্জু, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, ভবন মালিক এড. মনিরুল ইসলাম ( মইনুর), নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, আলহাজ্জ শেখ আব্দুর রশিদ, আলহাজ্জ ফজর আলী, মুজিবর রহমান বাবলু, রবিউল ইসলাম, নলতা শাখার সেকেন্ড অফিসার মো: বিল্লাল হোসেন সহ অন্যান্য স্টাফ ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উদযাপন করেন।
