ঝালকাঠি প্রতিনিধি :
কঞ্জন কান্তি চক্রবর্তী, ঝালকাঠির নলছিটি পৌরসভায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। তৃতীয় দফার নির্বাচনে এ পৌরসভায় মোট ১৩ টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে।
নির্বাচনে এখন পর্যন্ত উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কেন্দ্র দখল, ব্যালট পেপার কেড়ে নিয়ে সীল দেয়া, সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মেয়র পদে বিএনপির মজিবুর রহমান ও স্বতন্ত্র পদের মাসুদ খান ভোট বর্জন করেছেন। এদিকে কেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা ভীড় করে আছেন তাৎক্ষনিক ফলাফল প্রত্যায়।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সহ মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ৪০ জন এবং সংক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন। নলছিটি পৌরসভার মোট ভোটার ২৪ হাজার ১০১ জন, এর মধ্যে পুরুষ ১২ হাজার ৫০ জন এবং মহিলা ১২ হাজার ৫১ জন।
s
