হোম খুলনাকুষ্টিয়া নবগঠিত মন্ত্রিসভাকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

নবগঠিত মন্ত্রিসভাকে ইবি জিয়া পরিষদের শুভেচ্ছা

কর্তৃক Editor
০ মন্তব্য 92 ভিউজ
ইবি প্রতিনিধি:
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও নবগঠিত মন্ত্রিসভাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেতা তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় অর্জনের মধ্য দিয়ে সরকার গঠন করার সুযোগ লাভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জিয়া পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা এহেন ভূমিধস বিজয়ের মহানায়ক জননেতা তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছে।
জিয়া পরিষদ মনে করে দীর্ঘ সতের বছরের স্বৈরশাসনের গ্লানিময় ইতিহাসকে পেছনে ফেলে জনগণের স্বপ্নপূরণে আগামীর সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন জননেতা তারেক রহমান। আশা করা যায়- দেশের স্বার্থে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে ইনশাআল্লাহ।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশ ও ধর্ম ভাবনায় যে যুগান্তকারী দর্শন লালিত হয়েছে, তারই যোগ্য উত্তরাধিকার হিসেবে আজকের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান উন্নয়ন, সমৃদ্ধি, ঐক্য, মানবিকতা ও জ্ঞাননির্ভর এক নতুন বাংলাদেশ গড়ে তুলবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আমরা বাংলাদেশের সম্মানিত ভোটারদের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ তাদের প্রিয় মাতৃভূমির দায়িত্ব কাদের হাতে অর্পিত হবে, এই প্রশ্নের উত্তরে তারা যে নৈর্বাচনিক বুদ্ধিমত্তা ও আদর্শিক চৈতন্যের পরিচয় দিয়েছে, তা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমরা গভীরভাবে প্রত্যাশা করি জনগণের এ অকুণ্ঠ সমর্থনের প্রতিদান হিসেবে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায়, ইনসাফ, সাম্য ও মানবিকতার সমন্বয়ে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, আধুনিক ও প্রগতিশীল বাংলাদেশ। মহান আল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান ও তার মন্ত্রিসভাকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে সফল করুন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন