হোম ফিচার নদী কাটায় বাধা, স্কেভেটর চালককে কুপিয়ে জখম

নড়াইল অফিস :

নড়াইলের চিত্রা নদী খননে বাধা দিয়ে স্কেভেটর চালককে কুপিয়ে জখম করেছে এক পুলিশ পুত্র। আহত চালক উজ্জ্বল মোল্যা(১৬) বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার পিঠে এবং হাতে কুপিয়েছে কামরুজ্জামান নামের নদীপাড়ের এস আই হাফিজুর রহমানের ছেলে। এসআই হাফিজুর নড়াইল পুলিশ ফাড়িতে কর্মরত। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বাদি হয়ে নড়াইল সদর থানায় মামলা করেছেন।

স্থানীয়ভাবে জানা গেছে,নড়াইলের চিত্রা নদীর ধোন্দা থেকে মাইজপাড়া অংশের খনন কাজ চলছে। নদী পাড়ের ধোন্দা এলাকায় এস সাই হাফিজুরের বাড়ির কয়েকটি গাছ নদী থেকে তোলা মাটিতে ঢেকে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার দুপুরে হাফিজুরের ছেলে কামরুজ্জামান মাটি কাটার কাজে স্কেভেটর এর সহযোগী উজ্জ্বল কে কয়েকজন সঙ্গী নিয়ে প্রথমে মারধোর করে,পরে দা দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনার পরপরই কামরুজ্জামান পালিয়ে যায়। আহত উজ্জ্বলের বাড়ি মানিকগঞ্জ জেলায়। তার বাবার নাম নাজির মোল্যা। সে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারী প্রতিষ্ঠানের হয়ে নদী খননের কাজ করছে।

আহত উজ্জ্বল মোল্যা’র অভিযোগ, স্কেভিটর বন্ধ করে নেমে আসার পরে আমারে কিলঘুসি মারে কামরুল, এরপর পিছন দিক থেকে কুপিয়েছে।

মার খাওয়া উজ্জ্বল কে দেখতে হাসপাতালে এসে এস আই হাফিজুর রহমান বলেন,আমার ছেলে অন্যায় করেছে,আইনগত ব্যবস্থা নেবার ব্যাপারে আমি সহযোগিতা করবো।

নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন জানান,সরকারীভাবে চিত্রা নদীখননের কাজ চলছে,এই কাজে বাধা দিয়ে একজন কর্মীকে কোপানো হয়েছে,আমরা মামলা দায়ের করে আইনগত সহায়তা চাই।

নড়াইল সদর থানার ওসি তদন্ত (ভারপ্রাপ্ত ওসি) মাহমুুদুর রহমান জানান,সরকারী কাজে বাধা বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের তরফে মামলা করা হয়েছে,আইনগত ব্যবস্থা নেয়া হবে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন