জাতীয় ডেস্ক :
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে এ মৃতদেহ উদ্ধার করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, উপজেলার বুলাকীপুর ইউপির সোনারপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া নদীতে একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
ওসি আবু হাসান কবির আরও জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। ধারণা করা হচ্ছে লোকটি ২ থেকে ৩ আগে নিহত হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ক্রাইমসিন ইউনিটকে খবর দেয়া হয়েছে।
