হোম অন্যান্যসারাদেশ নডাইলের লোহাগড়ায় সেনা প্রধানের অসহায় দুস্থ জনগনের মঝে শীতবস্ত্র বিতারণ ও কালনা রেলওয়ে সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন

নড়াইল অফিস :

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মদ, মঙ্গলবার (৪ জানুয়ারী) নড়াইলের লোহাগড়ায় অসহায় দুস্থ জনগনের মঝে শীতবস্ত্র বিতারণ ও কালনা রেলওয়ে সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন। তাঁর আগমনকে ঘিরে লোহাগড়া শহর, করফা, কালনাসহ আশপাশের এলাকা জুড়ে সেনাবাহিনী ছিল নিশিদ্র নিরাপত্তা বলয় ।

সেনা সদরদপ্তরের এএফডি’র (আর্মস ফোর্সেস ডিভিশন) জানান, সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহম্মদ দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে উপজেলার মল্লিকপুর ইউনয়নের করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবতরণ করেন। এরপর তিনি করফা গ্রামে তার পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম অধ্যাপক এসএম রোকনউদ্দিন আহম্মদ এর নামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন।

উদ্বোধন শেষে তিনি করফা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। পরে তিনি মধূমতি নদীর করফাঘাটে কালনা রেলওয়ে সেতুর চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে দৃপুরে লোহাগড়া শহরের মধুমতি আর্মি ক্যাম্পের সৈনিকদের সাথে মধ্যহ্নভোজে অংশগ্রহন করেন । এরপর তিনি সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন শেষে পুনরায় হেলিকপ্টারযোগে যশোর ফিরে যান ।

সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কম্বল বিতরণের পাশাপাশি চিকিৎসা সেবা ও সহায়তা দিচ্ছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে।

রেল সেতু প্রকল্প সম্পর্কে সেনাপ্রধান বলেন, রেল প্রজেক্টটি সেনাবাহিনী দেখাশোনা করছে। গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজটি শেষ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক এবং কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট মেজর জেনারেল এফএম জাহিদ হোসেনসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন