মোস্তফা কামাল:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নড়াইল–১ আসনের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণের করেছেন নড়াইল–১ আসনে সংসদ বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল এবং তাঁর ব্যক্তিগত তহবিলের সমন্বয়ে এই বিশাল মানবিক সহায়তা কার্যক্রম দেয়া হয়েছে।
শনিবার (১৯ মার্চ, ২০২৬) সকাল থেকে নড়াইল–১ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবং বিশ্বাস জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত উপহারসমূহ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে:
৭০০ পিস উন্নত মানের শাড়ি, ১০০ পিস আকর্ষণীয় থ্রি–পিস এবং ৫০ পিস হাজী রুমাল। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত নগদ ১০ লক্ষ টাকা। বিশ্বাস জাহাঙ্গীর আলমের নিজস্ব তহবিল থেকে ৫০০০ জন অসহায় মানুষের মাঝে জনপ্রতি ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত নগদ অর্থ প্রদান। চলাচলে অক্ষম ও অসহায় বৃদ্ধদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব রশিদ লাবলু,নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান আলেক, সাবেক আইনজীবি সমিতির সভাপতি ও এডিশনাল পিপি এড,তারিকুজ্জামান লিটুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ঈদ উপহার ও নগদ অর্থ পেয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ–উদ্দীপনা দেখা গেছে এবং তারা বিশ্বাস জাহাঙ্গীর আলমের এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
