নড়াইল অফিস :
নড়াইলের লোহাগড়ায় ২০টি গাঁজার গাছ, গাজা ও দেশীয় মদ তৈরীর সরঞ্জাম সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে নলদী ক্যাম্পের পুলিশ কালাচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো লোহাগড়া উপজেলার কালাচাঁদপুর গ্রামের ইকরাম মোল্যার ছেলে পরাগ মোল্যা (১৯) ও একই গ্রামের মোশাররফ মো্ল্যার ছেলে মাহামুদ হোসাইন (২৪)। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলদী পুলিশ ক্যাম্পের একদল পুলিশ কালাচাঁদপুর গ্রামের একরাম মোল্যার বাড়িতে অভিযান চালিয়ে ১০০ গ্ৰাম গাঁজা, দেশীয় মদ তৈরীর সরঞ্জামসহ পরাগ মোল্যা ও মাহামুদ হোসাইন কে গ্রেফতার করে। পরে তাদের দেখানো মতে ২০টি গাঁজার গাছ উদ্ধার করা হয়।
নলদী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মো. আবু বকর বলেন, গ্রেফতারকৃতদের লোহাগড়া থানায় সোপর্দ করা হয়েছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।
