হোম খুলনানড়াইল নড়াইলে সন্দেহভাজন শক্তিশালী বিস্ফোরক উদ্ধার 

নড়াইলে সন্দেহভাজন শক্তিশালী বিস্ফোরক উদ্ধার 

কর্তৃক Editor
০ মন্তব্য 32 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামে একটি বাড়ির আঙিনা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া সন্দেহভাজন শক্তিশালী বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। । এবং সেটা সফলভাবে নিষ্ক্রিয় করেছে ্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দীর্ঘ প্রচেষ্টার পর এটি নিষ্ক্রিয় করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ছোট কালিয়া গ্রামের বাসিন্দা নাসিরের বাড়ির আঙিনায় একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটি দেখে সন্দেহ হলে তারা তাৎক্ষণিক কালিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে।

প্রাথমিকভাবে যশোর খুলনা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটিকে পরীক্ষানিরীক্ষা করে। তবে তারা পূর্ণাঙ্গভাবে নিষ্ক্রিয় করতে সক্ষম না হওয়ায় বিষয়টি ঢাকার বিশেষজ্ঞ দলকে জানানো হয়। পরবর্তীতে ঢাকা থেকে ্যাবের বিশেষায়িত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে আধুনিক সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ সময় ধরে পরীক্ষা চালায়।

মঙ্গলবার রাতে অত্যন্ত সতর্কতার সঙ্গে বিশেষজ্ঞ দলটি বিস্ফোরক সদৃশ বস্তুটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। অভিযান চলাকালীন নিরাপত্তার স্বার্থে আশপাশের বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয় এবং পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে রাখা হয়।

নড়াইল  পুলিশ সুপার  মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া বস্তুটি দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরক। তবে এটি কীভাবে সেখানে এল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

এদিকে, জনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরক পাওয়ার এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন