হোম খুলনানড়াইল নড়াইলে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

নড়াইলে বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলে পালিত হয়েছে মহান স্বাধীনতা জাতীয় দিবস। ২৬শে মার্চ (বৃহস্পতিবার) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। নড়াইলের জেলা প্রশাসক আব্দুল সালাম জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। জেলা পুলিশ সুপারের পক্ষে আল মামুন শিকদার, জেলা বিএনপির পক্ষে সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাফল, বিএনপি নেতা শাহরিয়ার রিজভী জজ , নড়াইল প্রেসক্লাবের পক্ষে  সাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ লাভলু , বীর মুক্তিযোদ্ধা সংসদবিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন একে একে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন