নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে জাঁকজমকপূর্ণভাবে ‘ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাদের দক্ষতা বৃদ্ধি এবং আদর্শিক সমাজ গঠনে নিবেদিত হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন,বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা সেক্রেটারী ওবাইদুল্লাহ কায়ছার।
নড়াইল জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান বাচ্চু–এর সভাপতিত্বে সম্মেলনে জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সভাপতি ও সেক্রেটারিগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ইনসাফ কায়েমের লক্ষে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
