হোম খুলনানড়াইল নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমৃদ্ধ আগামীর জন্য নারী অধিকার নিশ্চিতের আহ্বান

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত, সমৃদ্ধ আগামীর জন্য নারী অধিকার নিশ্চিতের আহ্বান

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

মোস্তফা কামাল:

আজকের বিনিয়োগ আগামীর অঙ্গীকার, সুরক্ষিত হোক নারী কন্যার অধিকারএই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। রোববার ( মার্চ) সকালে জেলা প্রশাসন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপনে জেলা জুড়ে বর্ণাঢ্য র‌্যালি, হস্তশিল্প প্রদর্শনী আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসের শুরুতেই নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ‌র‌্যালি শেষে কার্যালয় চত্বরেই মহিলা বিষয়ক অধিদপ্তর জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন দৃষ্টিনন্দন হস্তশিল্প পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং নারী উদ্যোক্তাদের সৃজনশীলতার প্রশংসা করেন।

পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইলের জেলা প্রশাসক . মোহাম্মদ আব্দুল ছালামএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল আসনের সংসদ সদস্য  বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ন, সমঅধিকার রক্ষা এবং বিশেষ করে কন্যা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। প্রধান অতিথিরা তাদের বক্তব্যে বলেন, “বর্তমান সরকারের আমলে নারীরা ঘরের কোণ থেকে বেরিয়ে এসে প্রতিটি ক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। রাষ্ট্রীয় উন্নয়ন সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে হলে নারীদের আরও বেশি স্বাবলম্বী হতে হবে। নারী কন্যা শিশুদের অধিকার রক্ষা করা কেবল নারীর দায়িত্ব নয়, বরং এটি একটি উন্নত সমাজ গঠনের অপরিহার্য অঙ্গীকার। হস্তশিল্পের মাধ্যমে নারীরা যেভাবে নিজেদের অর্থনৈতিক ভিত্তি শক্ত করছে, তা নড়াইলের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারিবেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি নড়াইলের নারী সমাজ সাধারণ মানুষের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন