নড়াইল প্রতিনিধি:
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইসরাফিল কবীর রাজু জয়ী হয়েছেন। জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার এ্যাড: নুর মোহাম্মদ ভোট গণনা শেষে সোমবার ( ১৬ ফেব্রুয়ারী) এ ফলাফল ঘোষণা করেন।
আজ সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে জেলা আইনজীবী সমিতির ভবনে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৬১ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোট দেন।
নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আজিবুর রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল জামান লিঠু পেয়েছেন ৬৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসরাফিল কবীর রাজু। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট।নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন, সহ সভাপতি শরিফুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক, ওহিদুল জাম্মান জুলু।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, আইন ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক পদে লাভলী আক্তার, গ্রন্থাগার সম্পাদক, ইমরুল হাসান সনেট,সদস্য, শিমুল ফকির,এস এম ইকবাল হোসেন, মিলিনা খানম, কাজী জিয়াউর রহমান, শাহাজিয়ার শারমিন মুন্নী।
