হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়া ওপেন হাউস ডে পালিত

নড়াইল অফিস :

নড়াইলের লোহাগড়া পুলিশের আয়োজনে ওপেন হাউস ডে পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৪মার্চ) দুপুর ২টাই লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আ: হান্নান রুনু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ কে এমন ফয়জুল হক রোম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুন্জুরুল করিম মুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।

ওপেন হাউস ডে’র প্রধান অতিথি জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায় (বিপিএম বার) তার দিক নির্দেশনা মুলক বক্তব্য বলেন, এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ কাজ করে চলছে। মাদক, মানবপাচার রোধে জনপ্রতিনিধি, সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন