হোম খুলনানড়াইল নড়াইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু

নড়াইলের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু

কর্তৃক Editor
০ মন্তব্য 56 ভিউজ

নড়াইল প্রতিনিধি: 

নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আতাউর রহমান বাচ্চু নড়াইল প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে  মতবিনিময় করেছেন। শনিবার ১৪ ফেব্রুয়ারি দুপুরে নড়াইল প্রেসক্লাবের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু নড়াইলের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা কামনা করেন। সভার উল্লেখযোগ্য দিকগুলো হলো সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে তার অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনার কথা তুলে ধরেন।  তিনি স্পষ্ট করে জানান যে, সরকারি কাজে কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না। এক্ষেত্রে সাংবাদিকদের ওয়াচডগহিসেবে কাজ করার আহ্বান জানান। নড়াইলে কর্মরত সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। সন্ত্রাসমুক্ত নড়াইল গড়তে প্রচার-প্রচারণা চালানোর জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন।

এ সময় নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এড, আজিজুল ইসলাম, সহসভাপতি এম মুনির চৌধুরী,সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু,কোষাধক্ষ মোস্তফা কামালসহ  জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষস্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা নড়াইলের আধুনিকায়নসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যার কথা সংসদ সদস্যের নজরে আনেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনাদের লেখনীর মাধ্যমেই এলাকার সঠিক চিত্র উঠে আসে। নড়াইলকে একটি আধুনিক ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে আমি আপনাদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।”

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন