শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নে খোলপেটুয়া নদীর তীরে অবস্থিত নওয়াবেঁকী বাজার। এই নওয়াবেঁকী বাজারে সরকারি ছুটির দিনে স্থানীয় তহশিল অফিস বন্ধ থাকায়, প্রকাশ্যে দিনে বেলায় বহাল তবিয়তে স্থাপনা তৈরি করা হয়েছে ।
পেরীফেরী ভুক্ত জায়গায় সরকারি ছুটির দিনে স্থাপনা নির্মাণের কাজ করছে উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি এলাকার শ্রীনিবাস মন্ডল ও বলাই মন্ডল। স্থাপনা তৈরি করার ব্যাপারে শ্রীনিবাস মন্ডল ও বলাই মন্ডলের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ সম্ভব হয়নি।
২১ মার্চ সোমবার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আশরাফুজ্জামান এর সাথে স্থাপনা নির্মাণের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, সরকারি ছুটির দিনে কাজ করেছে আমি জানিনা, তাদের কাগজপত্র নিয়ে অফিসে আসতে বলা হয়েছে দুই এক দিন সময় চাইছে আসুক তাদের কাগজপত্র আছে কি না দেখে জানাবো । ছুটির দিনে স্থাপনা নির্মাণের কাজ করায় এলাকার সুশীল সমাজ ক্ষোভ প্রকাশ করে।
