হোম অর্থ ও বাণিজ্য ধানের দাম কমায় হতাশ কৃষক

বাণিজ্য ডেস্ক :

নওগাঁয় হাটে সরবরাহ বাড়ায় প্রকারভেদে মণপ্রতি ৫০-৬০ টাকা কমেছে ধানের দাম। দফায় দফায় দাম কমায় দুশ্চিন্তায় কৃষকরা।

কৃষকদের অভিযোগ, অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য বাজার নিয়ন্ত্রণ করায় কমছে দর। তবে ব‌্যবসায়ীরা দেখা‌চ্ছেন নানা অজুহাত।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকালেই ধান নিয়ে হাটে আসেন চাষিরা। গত সপ্তাহ থেকে মহাদেবপুর হাটে বেড়েছে ধানের সরবরাহ।

সরবরাহ ভালো হওয়ায় ব্যবসায়ীরা খুশি হলেও সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ৫০-৭০ টাকা দর কমায় হতাশ কৃষক।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বিঘা জমিতে আতপ ধান আবাদ করতে গেলে ৮-১০ হাজার টাকা খরচ হয়। বিঘাপ্রতি ১৫ মণের মতো ধান আসে। কিন্তু প্রতি মণ ধানের দাম ৫০-৭০ টাকা কমে গেলে কৃষকদের লাভের খাতায় তেমন কিছুই থাকে না বলে অভিযোগ করেন তারা।

এদিকে, ধা‌নের দাম কমে যাওয়ার কারণ হিসা‌বে ব‌্যবসায়ীরা দেখা‌চ্ছেন নানা অজুহাত।

ব্যবসায়ীরা বলছেন, আতপের আমদানি বেশি, কিন্তু গ্রাহকসংখ্যা কম। এতে দাম কমেছে ধানের।

কৃ‌ষি বিভাগ জানায়, গত আমন মৌসু‌মে জেলায় ১ লাখ ৯৫ হাজার হেক্টর জ‌মি থে‌কে সা‌ড়ে ৭ লাখ মে‌ট্রিক টন ধান উৎপাদন হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন