হোম অন্যান্যসারাদেশ ধর্ষণ করেই ক্ষান্ত নয়! ধর্ষিতার পরিবারকে হুমকী দিয়ে কোণ ঠাঁসার চেষ্টা!

কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক কৃষকের ২য় শ্রেণী পড়ুয়া মাদ্রাসার ছাত্রীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে আসছিলো শাকিল খাঁন (১৮) নামের এক কিশোর। বিষয়টি শিশুর পরিবার র‌্যাবের কাছে অভিযোগ করলে বাড়ি এসে হুমকি দিচ্ছে ধর্ষক শাকিলের বাবা ও চাচা।

ধর্ষিতা শিশুর বাবা জানান, আমার মেয়ে মাঝে মধ্যে দুধ নিয়ে শাকিলের বাড়িতে যেতো। সে সুযোগে শাকিল ভয়ভীতি ও টাকার লোভ দেখিয়ে আমার ৮ বছরের শিশু কণ্যাকে ধর্ষণ করতো। হঠাৎ মেয়ের যৌনাঙ্গে সমস্যা দেখা দিলে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাই। ডাক্তার বিভিন্ন পরিক্ষা নীরিক্ষা করে জানায়, তার সাথে যৌন নীপিড়নের কিছু হয়ে থাকতে পারে। মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে মেয়ে বলে, দুধ নিয়ে গেলে শাকিল প্রায়ই টাকার লোভ দেখিয়ে খারাপ কাজ করতো। কাউকে কিছু বললে মেরে ফেলার ভয় দেখাতো।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব- ১৪ এর একটি টিম গত ২৪ জুলাই শনিবার রাতে অভিযান পরিচালনা করে ধর্ষক শাকিলকে ধরতে ব্যর্থ হয়। র‌্যাবের অভিযানের কারণে ধর্ষক শাকিলের বাবা হারিছ মিয়া ও বড় চাচা কুদ্দুস মিয়া ধর্ষিতা শিশুর বাড়িতে গিয়ে বিভিন্ন প্রকার হুমকি দেয়। ঘটনা নিয়ে বাড়াবাড়ি করলে এর ফল ভালো হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার তদন্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। আমাদের কাছে এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন