হোম জাতীয় ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, অভিযুক্ত তরুণ গ্রেফতার

জাতীয় ডেস্ক :

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে সজিব মিয়া (১৯) না‌মে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১ জুলাই) তা‌কে গ্রেফতার করা হয়।

সজিব মিয়া ক‌টিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরী গ্রামের কাজিরমোড় এলাকার তারা মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার (৩০ জুন) রাতে ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে কটিয়াদী থানায় সজিব মিয়াকে আসামি করে মামলা করেন।

পু‌লিশ জানায়, ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরী স্থানীয় এক‌টি বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে কথা বলতে না পারলেও আকার-ইঙ্গিতে সব কিছু বুঝতে পারে।

গত ২ এপ্রিল বিকালে প্রতিবন্ধী কিশোরী সজিবদের বাড়িতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় সজিব তার বড় ভাইয়ের বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটি প্রতিবন্ধী বিধায় বিষয়টি কাউকে জানাতে পারেনি। পরে সে অসুস্থ হলে গত ২৭ জুন তাকে ডাক্তা‌রের কা‌ছে নি‌য়ে যান স্বজনরা।

ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে ১২ সপ্তাহ ৪ দিনের গর্ভবতী ব‌লে জানাতে পা‌রে‌ন। মেয়েটির কাছে ঘটনা‌টি জানতে চাইলে সে তাদের হাতের ইশারায় সজিবকে দেখায় এবং ধর্ষণের স্থানে নিয়ে যায়।

কটিয়াদী থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, মামলার পরই অভিযুক্ত সজিব মিয়াকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্য‌মে জেলহাজ‌তে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন