পিরোজপুর অফিস :
সরকারের সীমাহীন দুর্নীতি, লুটপাট ও সিন্ডিকেটের কারনে চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং টিসিবি’র মাধ্যমে সহনীয় মূল্যে গ্রাম-শহর সর্বত্র জনসাধারনের মধ্যে পন্য সরবরাহের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করছে কাউখালী উপজেলা বিএনপি।
শনিবার সকাল ১১টায় উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবিরের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হাসান নিক্সন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আজম আলী খান, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মামুন, সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক প্রমুখ।
