সংকল্প ডেক্স :
দেশে প্রথম করোনাভাইরাসের টিকা গ্রহণ করলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স রুনু বেরোনিকা কস্তা।
বুধবার বিকেল ৪টা ৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা প্রদান উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ টিকা গ্রহণ করেন।
এ সময় আরো টিকা গ্রহণ করেন, কুর্মিটোলা জেনারেল হাসাপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ মো. দিদারুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
s
