জাতীয় ডেস্ক :
দেশের টিভি মিডিয়াগুলোর মাধ্যমে পরিচালিত ইউটিউব চ্যানেলের মধ্যে সবার শীর্ষে রয়েছে সময় টিভির ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটি ভিউস, সাবস্ক্রাইবার এবং কনটেন্ট আপলোড অর্থাৎ সব দিক দিয়েই সবার শীর্ষে।
সম্প্রতি মিডিয়া সার্ভে নামে একটি অর্গানাইজেশন দেশের টিভি মিডিয়াগুলোর মাধ্যমে পরিচালিত ইউটিউব চ্যানেলের জরিপ করে। সেই জরিপে এসব তথ্য উঠে এসেছে।
জরিপে দেখা গেছে, সব ধরনের ক্যাটাগরির মধ্যে সবার শীর্ষে রয়েছে ‘সময় টিভি’। গত এক মাসে (জুলাই ২০২২) সময় টিভির ইউটিউব চ্যানেলে ভিউ হয়েছে ‘২৬৬.১ মিলিয়ন’, সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে ৩ লাখ এবং ভিডিও আপলোড হয়েছে ৩ হাজার ৬৭৩টি।
সাবস্ক্রাইবারের দিক থেকে দেশের সবার শীর্ষে রয়েছে সময় টিভি, বর্তমানে সময় টিভি সাবস্ক্রাইবার সংখ্যা ১৬.২ মিলিয়ন। এ ছাড়াও চ্যানেলটির সর্বমোট ভিউ ৯৪২৭.৪ মিলিয়ন যা বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে এ যাবতকালের সর্বোচ্চ।
এ বিষয়ে সময় টিভির ব্রডকাস্ট এবং আইটি প্রধান সালাউদ্দিন সেলিম বলেন, ইউটিউবে এগিয়ে থাকার অন্যতম প্রধান কারণ, সময় টিভি ইউটিউবের দর্শকদের জন্যই আলাদাভাবে চিন্তা করে, যার জন্য এর পেছনে কাজ করছে একদল দক্ষ কর্মী বাহিনী। সময় টিভির ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিকস লক্ষ্য করলে দেখা যাবে প্রতিদিন প্রায় এক কোটির উপরে দর্শক শুধু সময় টিভির ইউটিউব চ্যানেলে আসে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় এর ইউটিউব চ্যানেলের অডিয়েন্স গ্রাফটা বেশ স্থিতিশীল অর্থাৎ অডিয়েন্স খুব বেশি আপ-ডাউন হয় না। তার মানে একটি বড় শ্রেণির দর্শক প্রতিদিনই সময় করে এ ইউটিউব চ্যানেলে আসে। এ ছাড়াও এই চ্যানেলটিতে প্রতিদিনই কমপক্ষে ১০ হাজার করে নতুন নতুন সাবস্ক্রাইবার যুক্ত হচ্ছে। দেশের গন্ডি পেরিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে সময় ছাড়িয়ে গেছে বিদেশি অনেক জনপ্রিয় মিডিয়াকেও।
তিনি আরও বলেন, ‘সময় টিভি’ ছাড়াও আরও দুটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে সময় এর। একটি হলো ‘সময় টিভি বুলেটিন’ এবং অন্যটি ‘সময় এন্টারটেইনমেন্ট’। মিডিয়া সার্ভে জরিপে ‘সময় টিভি বুলেটিন’ আছে দেশের সবগুলো টিভি’র ইউটিউব চ্যানেলের মধ্যে ৯ নম্বর অবস্থানে এবং ‘সময় এন্টারটেইনমেন্ট’ চ্যানেল রয়েছে ৬ নম্বর অবস্থানে। তার মানে টপ-টেন হিসেব করলে প্রথম অবস্থানসহ মোট ৩টি অবস্থানেই সময় রয়েছে ভালো অবস্থানে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে যমুনা টিভির ইউটিউব চ্যানেল। এক মাসে (জুলাই ২০২২) যমুনা টিভির ইউটিউব চ্যানেলে ভিউ হয়েছে ১৯৮.৮ মিলিয়ন, সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে ২ লাখ এবং ভিডিও আপলোড হয়েছে ২১৭৩টি। সাবস্ক্রাইবারের সংখ্যা হিসেবে যমুনা টিভি দ্বিতীয়, যার বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা ১১.৬ মিলিয়ন। এ ছাড়া সর্বমোট ভিউ এর ক্ষেত্রেও যমুনা টিভি দেশের দ্বিতীয় ইউটিউব চ্যানেল, যার সর্বমোট ভিউ সংখ্যা ৯০২৪.৮ মিলিয়ন।
তৃতীয় অবস্থানে রয়েছে ‘ইন্ডিপেনডেন্ট টেলিভিশন’। তৃতীয় অবস্থানে থাকলেও সময় টিভি এবং যমুনা টিভির সঙ্গে ইন্ডিপেনডেন্ট টিভির রয়েছে অনেক ব্যবধান। গত এক মাসে (জুলাই ২০২২) এই চ্যানেলটির মোট ভিউ এসেছে ৬১.৪ মিলিয়ন। সর্বমোট ভিউ এর তালিকাতেও চ্যানেলটির অবস্থান তৃতীয়। যার মোট ভিউ (লাইফ টাইম) ৩৩৪৫.১ মিলিয়ন। ইন্ডিপেনডেন্ট টিভির সাবস্ক্রাইবার সংখ্যা ৭.৩ মিলিয়ন, এবং এ হিসেবেও তাদের অবস্থান তৃতীয়।
এ জরিপে আরও দেখা গেছে, ‘ডিবিসি নিউজ’ এর ইউটিউব চ্যানেলটিতে ‘ইন্ডিপেনডেন্ট টিভি’ এর চেয়েও বেশি ভিডিও আপলোড হয়েছে। কিন্তু ভিউ এবং সাবস্ক্রাইবারের দিক থেকে আবার ‘ইন্ডিপেনডেন্ট টিভি’ এগিয়ে। তাই তাদের অবস্থান তৃতীয়।
সময় টেলিভিশনের এ ডিজিটাল প্ল্যাটফর্মটি যাত্রার তিন মাসের মাথায় ২০১৮ সালের মার্চে ১ লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে ‘সিলভার বাটন অ্যাওয়ার্ড’ অর্জন করে। এরপর গোল্ড বাটন ও সবশেষ ডায়মন্ড বাটন অ্যাওয়ার্ডও অর্জন করেছে চ্যানেলটি। পাশাপাশি দ্রুততম সময়ে অধিক সাবস্ক্রাইবার ও দর্শকদের কাছে গ্রহণযোগ্যতার জন্যও প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকে।
এক ক্লিকেই নিজেকে হালনাগাদ রাখতে ‘সময়’ হতে পারে আপনার সবচেয়ে বিশ্বস্ত ডিজিটাল মাধ্যম। যেখানে আপনি পাবেন সব খবর, সবার আগে।
ওয়েবসাইট: somoynews.tv
সময় টিভি’র সব নিউজ দেখতে সাবস্ক্রাইব করুন:
SOMOY TV: https://www.youtube.com/somoytvnetupdate
সময় টিভি’র প্রতি ঘণ্টার বুলেটিন ও লাইভ দেখতে সাবস্ক্রাইব করুন:
SOMOYTV Bulletin : https://www.youtube.com/somoytvbulletin
ফেসবুক: https://www.facebook.com/somoynews.tv
টুইটার : https://twitter.com/somoytv
সময় অ্যাপস: সার্চ করুন ‘SOMOY TV’ গুগল-প্লে ও অ্যাপল অ্যাপস্টোর এ।
