হোম অন্যান্যসারাদেশ দেবহাটা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিপিই ও স্বাস্থ্যবিধি উপকরন প্রদান

দেবহাটা উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পিপিই ও স্বাস্থ্যবিধি উপকরন প্রদান

কর্তৃক
০ মন্তব্য 233 ভিউজ

দেবহাটা প্রতিনিধি :
মহামারী করোনাকালীন পরিস্থিতিতে অন্যতম ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে নিরলস কাজ করে যাওয়া দেবহাটার উপজেলা প্রশাসন, চিকিৎসক, পুলিশ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পিপিই ও অন্যান্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি দেবহাটা এরিয়া প্রোগ্রাম এর দাতা সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও বাস্তবায়নকারী সংস্থা সুশীলন কর্তৃক বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে তীব্র ঝুঁকি নিয়ে বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানের সেবা প্রদানকারীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাবহারের জন্য এসকল স্বাস্থ্যবিধি উপকরণ প্রদান করা হয়।

তন্মধ্যে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, দেবহাটা উপজেলা পরিষদ, দেবহাটা থানা, দেবহাটা প্রেসক্লাব, কুলিয়া ইউনিয়ন পরিষদ, পারুলিয়া ইউনিয়ন পরিষদ এবং দেবহাটা সদর ইউনিয়ন পরিষদে সব মিলিয়ে ৩০ পিস পিপিই (ক্যাপ সহ গাউন), ৩০০ জোড়া সার্জিকাল হ্যান্ড গ্লাভস, ১৫০০ পিস সার্জিকাল ফেস মাস্ক এবং ৩০ টি হ্যান্ড স্যানিটাইজার প্রদান করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন