নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার দেবহাটায় ৫০ পিচ ইয়াবা সহ এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে থানার পারুলিয়া এলাকায় ইছামতি হ্যাচারী এ্যান্ড নার্সারীর সামনে থেকে আটক করা হয়।
এসময় তার দেহতল্লাসী করে ৫০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ । আটককৃত যুবকের নাম রুইয়া হোসেন (২৬)। সে দক্ষিন পারুলিয়া গ্রামের নুর ইসলামের ছেলে।
দেবহাটা থানা পরিদর্শক শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।
