দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে ক্যান্সারে আক্রান্ত হয়ে বসন্তপুরস্থ নিজ বাসভবনে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই পুত্র ও দুই কণ্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ জোহর জানাযা নামাজ ও গার্ড অব অনার প্রদান শেষে সদর ইউনিয়নের বসন্তপুর গ্রামে পারিবারিক কবরস্থানে মরহুম আব্দুর রশিদের দাফন সম্পন্ন হয়।
এসময় উপস্থিত থেকে শ্রদ্ধা জানান দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
