হোম অন্যান্যসারাদেশ দেবহাটায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত

মাহমুদুল হাসান শাওন, দেবহাটা:

দেবহাটায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শনিবার অনলাইনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতায় অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার একুশের প্রথম প্রহরে কালো ব্যাচ ধরণসহ সখিপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, প্রেসক্লাবসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দরা।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি/ বেসরকারি অফিস ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলন পূর্বক অর্ধনমিত করা হয়। সকালে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মাতৃভাষা দিবস উদযাপনের পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগে ভাষা সৈনিক লুৎফর রহমান সরদারের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। দুপুরে যোহরের নামাজ শেষে প্রত্যেকটি মসজিদে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি দেবহাটা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা প্রেসক্লাবের নের্তৃবৃন্দরা।

সোমবার একুশের প্রথম প্রহরে কালো ব্যাচ ধারণসহ সখিপুর মাধ্যমিক বিদ্যালয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীরা।

এসময় প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বে উপস্থিত থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, অর্থ সম্পাদক কবির হোসেন, ক্রীড়া ও সাহিত্য বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন লিটন, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, এমএ মামুন, সদস্য ফরহাদ হোসেন সবুজ, মিজানুর রহমান, রুহুল আমিন প্রমূখ।

দেবহাটা উপজেলা প্রশাসন ও পরিষদের শ্রদ্ধা নিবেদন

বায়ান্ন’র ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ২১ শে’র প্রথম প্রহরে উপজেলার সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ও নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসাররা উপস্থিত হয়ে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ অর্পন করেন।

দেবহাটা থানা পুলিশের শ্রদ্ধা নিবেদন

দেবহাটা থানা পুলিশের পক্ষ থেকে ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার একুশের প্রথম প্রহরে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ’র নেতৃত্বে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন থানার পুলিশ সদস্যরা।

এসময় পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ, এসআই মোবাশ্বের আলী, এসআই হাফিজুর রহমান, এসআই নূর মোহাম্মাদ মোস্তফাসহ থানার সকল পুলিশ অফিসার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দেবহাটা আ.লীগের শ্রদ্ধা নিবেদন

সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দরা। সোমবার একুশের প্রথম প্রহরে সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে সংগঠটির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি’র নের্তৃত্বে আ’লীগ নেতা আলী মোর্তজা মো. আনোয়ারুল হক, আরশাদ আলী, রবিউল ইসলাম, ছাত্রলীগ নেতা তন্ময়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দেবহাটা যুবলীগের শ্রদ্ধা নিবেদন

শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দেবহাটা উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার একুশের প্রথম প্রহরে যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষের নেতৃত্বে সহ-সভাপতি আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নওয়াব আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সৌমিত্র মন্ডল, সখিপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হীরাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন