আব্দুল্লাহ আল মামুন:
দেবহাটা উপজেলা নওয়াপাড়া ইউনিয়নের দেবীশহর সরকারি রাস্তার ধারের গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন দেবীশহর গ্রামের মৃত শোহর আলী সরদারের ছেলে আব্দুল মাজেদ। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল সকাল ১০ টার দিকে দেবীশহর এলাকায় সরকারি আইডি ভুক্ত রাস্তা যার নম্বর ৫১১৮ । মৃত মানিক মোড়লের পুকুরের পাশে রাস্তার সরকারি জমিতে থাকা ১৮টি মোহগুনি গাছ কোনো রকম টেন্ডার বা অনুমোদন ছাড়াই বিক্রি করে দিয়েছে। বিক্রিত গাছের মধ্যে ৩টি মেহগুনি গাছ বেআইনিভাবে কেটে ফেলেছে দেবীশহর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাদিকুল আমিন ও একই গ্রামের মৃত নূর ইসলামের স্ত্রী মোছাঃ ফরিদা ইয়াসমিন(লিলি)। উক্ত মহেগুনি গাছ কেটে ফেলার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি রাস্তার সৌন্দর্যও নষ্ট হয়েছে।
এছাড়া গাছ গুলো কাটার ফলে রাস্তা ভেঙ্গে পুকুরের ভিতরে বিলিন হয়ে যেতে পারে।
এ বিষয় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে
