আন্তর্জাতিক ডেস্ক:
লেবাননের দক্ষিণে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সম্মুখ যুদ্ধে পাল্টা হামলায় আরও চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। এ সময় আরও দুই সেনা আহত হয়েছে। খবর আল-জাজিরার।
সোমবার (৩০ মার্চ) হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে চার সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
মঙ্গলবার (৩১ মার্চ) নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে। চতুর্থ সেনার নাম এখনো সামরিক সেন্সরশিপের কারণে গোপন রাখা হয়েছে। তারা হল- ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) এবং স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস (২১)।
নাম প্রকাশের অনুমতি পাওয়ার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।
তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিল। আরেক সেনা গুরুতর আহত হয়েছে। এছাড়া এ ঘটনায় একজন রিজার্ভ সেনা আহত হয়েছে।
অন্যদিকে এই সংঘাত শুরুর পর ইসরাইলের হামলায় লেবাননের ১ হাজর ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
