সুনামগঞ্জ প্রতিনিধি :
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী জানায়,প্রতিদিনের মতো বৃহস্পতিবার মধ্যে রাতে জেলার তাহিরপুর উপজেলার লালঘাট সীমান্তের ১১৯৬ নং পিলার সংলগ্ন বাঁশতলা দিয়ে চুনখলার হাওরে নৌকা বোঝাই করে বোরাঘাট, তেলিগাঁও নামক স্থানে এসময়।
বালিঘাটা ক্যাম্প নায়েক সুবেদার শরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠের বারকি নৌকাসহ ৪৫(বস্তা) প্রায় আড়াই মেট্রিক টন চোরাই কয়লা আটক করেন।
চোরাই কয়লা ব্যবসায়ী’ আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এসময় চোরাই ব্যবসায়ী’রা কয়লা রেখে পালিয়ে যায়।
তিনি আরও বলেন ১একটি বারকি সহ কয়লা,শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়াধীন।
এ ব্যাপারে তাহিরপুর থানা ওসি মোঃ ইফতেখার হোসেন বলেন বৃহস্পতিবার মধ্যে রাতে বোরাঘাট তেলিগাঁও নামক স্থানে বালিঘাট বিজিবি ক্যাম্পের সুবেদার শরিফুল ইসলাম একটি বারকি নৌকা সহ ৪৫(বস্ত) চোরাই কয়লা আটক করেন।
এবিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ানের বিজিবির অধিনায়ক মোঃ মাহবুবুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ না করায়”উনার বক্তব্য জানা যায়নি।
