হোম খুলনাসাতক্ষীরা তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময় সভা

তালা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সাবেক এমপি হাবিবের মতবিনিময় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা+কলারোয় আসনের ধানেরশীসের প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি এসময় বলেন, নির্বাচিত হলে সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেসক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করবো। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সাইদ, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক জোয়ার্দার ফারুক হোসেন, সাংবাদিক সেলিম হায়দার, সিনিয়র সাংবাদিক জলিল আহমেদ প্রমুখ। এসময় তালা উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন