হোম অন্যান্যসারাদেশ তালায় বাল্যবিবাহে প্রশাসনের নিষেধাজ্ঞা আরোপ!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :

তালায় এক কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস এ আদেশ জারী করেন। একইসাথে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার রাতে তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের গনেশপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর শোনা যায়। বিষয়টি জানতে পেরে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করা মো. সাকিবুর রহমান প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করেন। এসময় সেখানে হাজির হলে কনে পক্ষ বিয়ে বন্ধ রাখে।

মঙ্গলবার তারা তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার বিশ্বাস বিয়ের উপর উক্ত নিষেধাজ্ঞা জারি করেন। উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে আইন মোতাবেক ৬ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। কিশোরীর পিতা এ সময় মুচলেকা প্রদান কওে আদেশ গ্রহন করেন।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অত্র উপজেলায় বাল্যবিবাহের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও কাজিকে আইনের আওতায় আনা হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন