হোম অন্যান্যসারাদেশ তালায় নছিমনের ধাকায় ৪ বছরের এক শিশু নিহত

তালায় নছিমনের ধাকায় ৪ বছরের এক শিশু নিহত

কর্তৃক
০ মন্তব্য 312 ভিউজ

তপন চক্রবর্তী, তালা :
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর-কপিলমুনি ভায়া হাজরাকাটি সড়কে নছিমনের ধাক্কায় সিয়াম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৩৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে তালা উপজেলা হাজরাকাটি বাজারে এঘটনা ঘটে। সে উপজেলার হাজরাকাটি গ্রামের সাহাবুদ্দিন মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহত সিয়ামের স্বজনরা জানান, জাতপুরগামী একটি নছিমন হানেফের চায়ের দোকানের সামনে সড়কে তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি মারাত্মক আহত হয়। এসময় স্থানীয়রা তাৎক্ষনিক ভাবে তাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে খুলনায় নেওয়ার পথে শিশু সিয়াম মারা যায়।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাশেল বিষয়টি নিশ্চিত করেছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন