বিনোদন ডেস্ক :
গেল ২৫ মার্চ মুক্তি পায় দক্ষিণী সিনেমা ‘আরআরআর’। সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছে। সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহ ছাড়াও আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাফল্য অর্জন করেছে।
রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত সিনেমাটি বক্স অফিসে হিট করেই চলছে। মুক্তির নয় দিনে ৮০০ কোটি রুপি আয় করেছে। ভারতে নববর্ষের ছুটি থাকায় বক্স অফিস থেকে বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে ‘আরআরআর’।
মুক্তির এক সপ্তাহ পার করে ইন্ডাস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চ আয় করা তালিকায় অবস্থান করল সিনেমাটি। প্রথম সপ্তাহে ৭০৯ কোটি ৩৬ লাখ রুপি সংগ্রহ করেছে। দ্বিতীয় সপ্তাহে আরও আয় করবে বলে জানায় পরিবেশক সংস্থা।
জুনিয়র রাম চরণ ও এনটিআর ছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।
সূত্র: ইন্ডিয়া টুডে
