হোম অন্যান্যসারাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও দু:চিন্তায় ঝিনাইদহের কালীগঞ্জের জাহিদ

ঝিনাইদহ অফিস :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে ভর্তি পরিক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েও দু:চিন্তায় জাহিদ হাসান। দিন মজুর পিতার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় টাকা সংগ্রহ করা সম্ভব হয়ে উঠেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় তার স্থান ২৮৭তম। অদম্য মেধাবী জাহিদ হাসান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহাজান আলীর ছেলে। বিভিন্ন ব্যক্তি এবং এনজিও থেকে ঋণ নিয়ে কোচিং ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য টাকা সংগ্রহ করেছিলেন দিনমজুর বাবা। সেই ঋণ এখনও রয়েছে। ফলে তার পরিবার এখন ভর্তি টাকা যোগাড় নিয়ে দু:চিন্তায় পড়েছে।

২০১৮ সালে সংসারে অভাব অনাটনের মধ্যেও বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরিক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করে জাহিদ। তার আগে পিএসসি পরীক্ষায় রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যলয় থেকে জিপিএ-৫ এবং রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যলয় থেকে জেএসসি পরিক্ষায় জিপিএ-৫ অর্জন করে। সর্বশেষ জাহিদ মানবিক বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উর্ত্তিণ হয়ে ঢাবি ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন